• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

দেশ টিভি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৬, ২২:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাশাপাশি মার্কেটে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে দোকান মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপনে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের প্যানেল সরবরাহ বা স্থাপন করা হলে সংশ্লিষ্ট বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

বৈঠকে সারা দেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনো সারা দেশে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও সমিতির দাবি, এর বেশিরভাগই বিদ্যুৎ বিভ্রাট।

সমিতির হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই ধরনের আবহাওয়ার দেশ থাইল্যান্ডে বছরে মাত্র একবার পাঁচ থেকে সাত মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানালে মন্ত্রী আশ্বাস দেন।

প্রিপেইড মিটার নিয়েও বৈঠকে আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুই হাজার টাকা রিচার্জ করলেও মিটারে তুলনামূলক কম অর্থ প্রদর্শিত হয়। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। এমনকি মিটার ভাড়া বাতিলের সিদ্ধান্ত থাকলেও এ-সংক্রান্ত পরিপত্র না থাকায় এখনো টাকা কাটা হচ্ছে।

আরও পড়ুন

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের মতো গ্রাহক যত টাকা মিটারে রিচার্জ করবেন, মিটারে যেন সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়, এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য প্রযোজ্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়েরও প্রস্তাব করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ফলে এখন থেকে রিচার্জ করা সম্পূর্ণ অর্থ মিটারে প্রদর্শিত হবে।

এ ছাড়া বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে শত শত গ্রাহক লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছেন বলে বৈঠকে অভিযোগ করা হয়। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

যে আই

  • বিপিডিবি
এ সম্পর্কিত আরও খবর
বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X